spot_img

২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সমস্যা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ কমে আসায় ২১ ফেব্রুয়ারির পর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। করোনা সংক্রমণ কমে আসছে এবং একই সঙ্গে টিকার আওতায় এসেছে বেশিরভাগ শিক্ষার্থী। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। সারাবিশ্বেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ