spot_img

বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন : পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, রাজপথ কারও একার না। রাজপথেই বিএনপি-জামায়াতের কুকর্মের জবাব দেবে যুবলীগ। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা জনগণের শান্তির জন্য রাজপথে থাকি, শান্তি সমাবেশ করি। কারণ, আমরা রাজপথে থাকলে তারা জনগণের জানমালের ক্ষতি সাধন করতে পারে না, আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সম্পদের ক্ষতি করতে পারে না, মানুষকে পুড়িয়ে মারতে পারে না, ভাঙচুর করতে পারে না। এ জন্য তাদের মাথাব্যথা।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা রাজপথ কাউকে ইজারা দেই নাই। আমাদের জন্ম এই রাজপথে, ক্যান্টনমেন্টে না। সুতরাং আমরা রাজপথে থেকেই জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র অপরাজনীতির মোকাবিলা করব।

নেতাকর্মীদের উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা ধৈর্যশীল থাকবেন। ওদের (বিএনপি-জামায়াত) কৌশল আমাদেরকে অত্যাচারী এবং কর্তৃত্ববাদী সরকার হিসেবে বহির্বিশ্বে উপস্থাপন করা। ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, বিভিন্ন রকম উসকানি দিতে চেষ্টা করবে। আপনারা ওদের ফাঁদে পা দেবেন না। ওরা প্রতারণা ও প্রোপাগান্ডায় ভীষণভাবে পটু। কিন্তু রাজপথ আমরা ছেড়ে দেব না। আমাদেরকে ব্ল্যাকমেইল করার সুযোগ দেব না। ওরা কিন্তু দিনকে রাত বানাতে এবং রাতকে দিন বানাতে বড় পারদর্শী। মিথ্যার ওপরই এই দলটার সৃষ্টি। ওরা জাতির পিতার নাম মুছে ফেলেছিল, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল। সুতরাং, মিথ্যা চর্চার ক্ষেত্রে এই দলকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। হত্যা ও মিথ্যাচারের ওপর বিএনপির সৃষ্টি। অপরদিকে, আমাদের জন্ম হচ্ছে রাজপথে। মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে করতেই আমাদের জন্ম।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি দেশবিরোধী শক্তি। ৭১ এর পরাজিত গোষ্ঠী যারা দেশ ও দেশের মানুষের কল্যাণ চায় না, সেই গোষ্ঠী আন্দোলন-সংগ্রামের নামে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করছে, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি বিনষ্ট করছে। তারা বাংলাদেশের মানুষকে ধারণ করে না। তাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ