spot_img
spot_img

ফিলিস্তিনের রাফাহ শহরে ইসরাইলের বিমান হামলা; শহীদ ৫২

গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে ফিলিস্তিনের জরাজীর্ণ এই শহরে নির্বিচারে ভয়াবহ হামলা চালায় ইসরাইলের সন্ত্রাসী বাহিনী।

গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলী বাহিনীর বোমা হামলায় ঘরবাড়ি হারানো প্রায় ২৪ লাখ লোকের বেশিরভাগই এখন অবস্থান করছে রাফাহ শহরে।

আজ ভোররাতে ইসরাইলী হামলার পর শহরটির বিভিন্ন এলাকা থেকে আগুন ও ধোঁয়া ওঠতে দেখা যায়। রাফাহর ১৪টি বাড়ি এবং তিনটি মসজিদে চালানো হয় এই বিমান হামলা।

সূত্রে জানা যায়, প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি নাগরিক এখন অবস্থান করছে এই ছোট শহরটিতে। মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপে থাকা রাফা শহরটিতে অধিকাংশ মানুষ বসবাস করছে তাঁবুতে। শহরটিতে তাঁবু, খাবার, পানি ও ওষুধের সঙ্কট দেখা দিয়েছে ইতোমধ্যে। ক্রমেই দুর্লভ হয়ে পড়ছে মানবিক চাহিদার পণ্যগুলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ