দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪০ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪৭৯ ভোট।
নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মওলা বলেন, গত ৭ জানুয়ারীর মত এই নির্বাচন যথেষ্ঠ সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার কারণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।










