বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ভাই হত্যার বিচারের প্ল্যাকার্ড নিয়ে ভোট দিলেন শহীদ হাদির বোন মাসুমা

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তার বোন মাসুমা হাদি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি।

মাসুমার হাতের প্ল্যাকার্ড চলমান উৎসবমুখর ভোটকেন্দ্রের পরিবেশকে মুহুর্তেই থম থমে করে তোলে। ভোটার ও পথচারীদের মনে করিয়ে দেয় ওসমান হাদির শূন্যতা। সকলে তার বোনের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ভোট দেওয়া শেষে হাদির বোন আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, আর ভাইয়ের হত্যার বিচার চাওয়া আমার নৈতিক দায়িত্ব।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ