বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের প্রাথমিক ফলে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপির মহাসচিব, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৭৪৪ ভোট।

কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফল অনুযায়ী ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। ওই ৮ কেন্দ্রের গণনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দেলাওয়ার হোসেন ২ হাজার ৭৪৪ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ২ জন নারী প্রার্থী। ঠাকুরগাঁও-২ আসনে ৭ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।

তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার ৭ জন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার। তাদের মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ