বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সুনামগঞ্জ-২ আসনে হার স্বীকার, ধানের শীষ প্রার্থীকে শুভেচ্ছা শিশির মনিরের

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১২ দলীয় জোটের প্রার্থী শিশির মনির নিজের হার স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ের শুভেচ্ছা জানান।

পোস্টে শিশির মনির লিখেছেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে শিশির মনিরের পোস্টে ৭০ হাজারেরও বেশি রিয়েকশন এবং ৫ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ