spot_img

দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি

দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাফ জানিয়ে দিয়েছে বিএনপি।

রোববার (১২ মার্চ) সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। আগামী নির্বাচন কীভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ