spot_img
spot_img

বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা, ভয়াবহ অবস্থা গাজীপুর

বায়ুমানে বিশ্বের দূষিত শহরের তালিকায় বুধবার (১২ এপ্রিল) ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এদিন সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭৭, যা বাতাসের মানকে অস্বাস্থ্যকর বলা হচ্ছে।

বিশ্বের অন্যান্য শহরের মধ্যে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলেও বাংলাদেশের শহরগুলোর মধ্যে গাজিপুরের শ্রীপুরের অবস্থা আরও খারাপ। এদিন সকালে শ্রীপুরের একিউআই স্কোর ছিল ২১১, যা বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর।

আইকিউ এয়ারের সূচকে আজ ২৬০ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে চীনের হাংঝু। তালিকায় দেখা গেছে, ঢাকা ছাড়াও থাইল্যান্ডের চিয়াং মাই, নেপালের কাঠমান্ডু, চীনের বেইজিং, সাংসাই ও উহান, ভারতের কলকাতা ও দিল্লি, পাকিস্তানের লাহোর, মিয়ানমারের ইয়ানগোন এবং ভিয়েতনামের হ্যানয়ের বায়ু রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ