spot_img
spot_img

দুর্নীতি একটা ক্যানসার : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটা ক্যানসার। আমার হাতে পাঁচটি আঙুল আছে, যদি একটি আঙুলে ক্যানসার হয় তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটা কেটে ফেলা। তাই যে জজ বিচার বিক্রি করেন, সে জজকে আঙুল হিসেবে কেটে ফেলতে আমি একটুও দ্বিধাবোধ করব না।

বুধবার (১২ এপ্রিল) ঝিনাইদহের বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি আরও বলেন, একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনকে দিয়ে দেন, তাহলে তিনি ডাকাতের চেয়েও খারাপ। এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। যদি কোনো জজের বিরুদ্ধে এমন অভিযোগ পান, জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব।

মতবিনিময়সভায় জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌঁসুলি বিকাশ কুমার ঘোষ, পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জর ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ