ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,দেশটির প্রতিরক্ষা বাহিনী পাকতিয়া প্রদেশের দান্দ পাতান জেলায় চোরাচালান করা একটি অস্ত্রভাণ্ডার খুঁজে পেয়ে জব্দ করেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ২০টি রাইফেল, চারটি কালাশনিকভ এবং দুটি এম৪। এ অভিযানের বিষয়ে এর বেশি কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, দান্দ পাতান জেলা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার কাল্পনিক ডুরান্ড লাইনের নিকটে অবস্থিত।
সূত্র: হুরিয়াত রেডিও











