আমেরিকার সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের স্পিকার বাঘের ঘালিবাফ।
তিনি বলেন, মার্কিনিদের ওপর আমাদের কেনো বিশ্বাস নেই এবং তারা নতুন আলোচনায় তাদের আস্থা অর্জনও করতে পারেনি।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।
বাঘের ঘালিবাফ বলেন, “আমাদের প্রয়োজনীয় মনোভাব এবং সদিচ্ছা আছে। কিন্তু আগের দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে, মার্কিনিদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই।”
তিনি বলেন, “মার্কিনিরা এই পর্বের আলোচনায় ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের ভাতৃপ্রতীম দেশ পাকিস্তানের ওপর আমরা কৃতজ্ঞ এই আলোচনার ব্যবস্থা করার জন্য। আমি পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
সূত্র: আল জাজিরা











