spot_img

আঁতাতের নির্বাচন হতে দেবে না বিএনপি: মির্জা আব্বাস

বর্তমান সরকারের অধীনে কোন আঁতাতের নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১২ই মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারের অধীনে এবার কোনো অবস্থাতেই নির্বাচনে যাবে না বিএনপি। এমনকি আসন ভাগাভাগির চেষ্টা হলে তাও প্রতিহত করা হবে।

এসময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির সিনিয়র নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ