spot_img
spot_img

মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেওয়া হবে না: থালাপতি বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় বলেছেন, মুসলিমদের ওপর অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে ধর্মেরই হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারও ওপর নির্যাতন হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (১২ মে) দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই তার সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় সহিংসতা বা বিদ্বেষমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

ক্ষমতায় এসেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। সামাজিক সংস্কারের অংশ হিসেবে রাজ্যজুড়ে টাসম্যাক পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন, যেগুলো ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।

উল্লেখ্য, তামিলনাড়ুতে বর্তমানে সরকারি নিয়ন্ত্রণাধীন মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ