সোমবার | ২৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করতে আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন: মাওলানা কাইয়ূম

বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করতে প্রথমে স্থানীয় নির্বাচনের রোপম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন সক্ষম কি-না বা নিরপেক্ষতার স্বাক্ষর রাখতে পারবেন কি-না, তা নির্ধারণের জন্য প্রথমে স্থানীয় নির্বাচনের বিকল্প নেই। এজন্য অতিদ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা প্রয়োজন।

তিনি বলেন, তাছাড়া স্থানীয় নির্বাচন বিশেষ করে দুই ঢাকা সিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এ জন্য স্থানীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে নির্বাচন কমিশন এবং বিশেষ করে বর্তমান উপদেষ্টা সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (১১ জুন) কুমিল্লায় এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আধিপত্যবাদী ও সাম্যাজ্যবাদী শক্তি তাদের খড়গহস্ত প্রসারিত করতে বিভিন্ন দলকে উসকে দিচ্ছে। এ জন্য এদেশের অনেক নেতা ভারতের সূরে কথা বলছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশী হস্তক্ষেপ সহ্য করা হবে না। তিনি বলেন, মানবিক করিডোর এবং পার্বত্য অঞ্চলকে নিয়ে গভীর ষড়যন্ত্র দেশবাসী আঁচ করতে পারছে। কাজেই সরকারকে সতর্ক থাকতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন, মাওলানা দেলাওয়ার আমীন, হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, মুফতী দেলাওয়ার হোসাইন, মুফতী মানসুরুল হক, হাফেজ ফয়সাল মাহমুদ, হাফেজ সাফায়েত হোসেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ