spot_img

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৩ জন ডেঙ্গুরোগী

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কোনো ডেঙ্গুরোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৭৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মাঝে ৪২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৩১ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪১ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৭ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ