মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে এবং নাটোর ও পাবনার ২ জন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৪২ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ