spot_img
spot_img

তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব মার্কিনপন্থী আফগান সরকারের

মার্কিন মদদপুষ্ট আফগান সরকার আশরাফ গনি তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যে আফগান সরকারের মন্ত্রীরা পালাতে শুরু করেছে।

আমেরিকার একটি গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তালেবান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকা জয় করার প্রেক্ষাপটে ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিজয় সম্পন্ন করতে পারে। তবে
অনেক বিশ্লেষকগণ বলছেন আরও আগেই ক্ষমতা গ্রহণ করতে পারে তালেবান।

জানা যায়, তালেবান গোষ্ঠী গজনী শহর নিয়ন্ত্রণে নেওয়ার পরই ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। এই নিয়ে তালেবানের হাতে ১০টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে এসেছে।

আফগান সরকারের ওই সূত্র জানিয়েছেন, কাতারের মাধ্যমে পরোক্ষভাবে তালেবানের কাছে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক অফিস রয়েছে।

সূত্রে: পার্সটুডে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ