spot_img
spot_img

ইসরাইলের অভ্যন্তরে এখনও আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে হামাসের

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের উপদলগুলোর সক্ষমতা সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন ইসরাইলের কয়েক ডজন রিজার্ভ অফিসার।

প্রায় ১০০ জন রিজার্ভ অফিসারের স্বাক্ষরকৃত একটি চিঠিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান হার্জি হ্যালেভিকে জানানো হয়, হামাসের উপদল গুলোর এখনও ইসরাইলে আক্রমণের সক্ষমতা রয়েছে। তারা মনুষ্যবিহীন ড্রোন, বিস্ফোরক ড্রোন ও মর্টার শেল দিয়ে ইসরাইলে আক্রমন চালাতে পারে।

চিঠিতে আরও বলা হয়, গত কয়েকদিন ধরে ইসরাইলি সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের দ্বারা লাগাতার বিবৃতি দেখে সত্যিই আমরা বিস্মিত হয়েছি। যেখানে বারবার বলা হচ্ছিল ইসরাইলের বিজয় এখন হাতের মুঠোয়। অথচ আমরা যারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছি, তারা খুব ভালোভাবেই যুদ্ধের অবস্থা সম্পর্কে জানি। আমরা এখনও বিজয় থেকে অনেক দূরে রয়েছি।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে এমন তথ্য জানিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় তিনি দাবি করেছিলেন, গাজ্জায় ইসরাইলের বিজয় হাতের নাগালে। অথচ তার ছয় মাস পরে এসেও গাজ্জায় হামাসের ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হচ্ছে ইসরাইলি বাহিনী।

গাজ্জায় চলমান সংঘাতে প্রায় ১০ হাজার ইসরাইলি সৈন্য আহত ও নিহত হয়েছে। অন্যদিকে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৮০০ ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত হয়েছে প্রায় ৯২ হাজার।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ