বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, সনদে কোনো ছাড় দিবো না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা গত এক বছর অনেক ছাড় দিয়েছি। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। কিন্তু আমরা জুলাই সনদে কোনো ছাড় দিবো না।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আমরা নির্বাচন চাই। নির্বাচন, গণতন্ত্র ও ভোটাধিকারের অধিকারের জন্যই আমাদের লড়াই ছিলো। কিন্তু আমরা এও বলি যে, পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তের বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ