বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মানুষকে আবার জাগিয়ে তুলতে হবে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দরকার হলে গ্রামে-গঞ্জে, হাটে-ঘাটে, খালের পাড়ে, খামারে-বন্দরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে মানুষকে উজ্জীবিত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে আবার। এটাই হবে আমাদের কাজ।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান যেটা তিন বছরে করেছিলেন, সেই রকম একটা নির্দেশনা তৈরি করে আমরা কী এই দেশটাকে সঠিক অর্থে সামনের দিকে নিয়ে যেতে পারব না। কী পারবেন না আপনারা? পারতে হবে।

তিনি বলেন, আমরা যদি জনগণের মন জয় করে তাদের আমাদের পক্ষে আনতে পারি, তাহলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে তার প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ