সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের গ্রামীণ এলাকায় হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। একই সঙ্গে ওই প্রদেশের আরেকটি এলাকায় একটি অস্থায়ী সামরিক তল্লাশি চৌকি বা চেকপোস্ট স্থাপন করেছে ইসরাইলি সেনারা।
মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
আল-ইখবারিয়া টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, কুনেইত্রার উত্তরাঞ্চলীয় গ্রামীণ এলাকার হামিদেয়াহ গ্রামের আশপাশের কৃষিজমি লক্ষ্য করে ইসরাইলি দখলদার বাহিনী তিনটি গোলা নিক্ষেপ করেছে।
এদিকে একই প্রদেশের কুদনা এলাকায় ইসরাইলি সেনারা একটি অস্থায়ী সামরিক চেকপোস্ট স্থাপন করেছে বলেও খবর পাওয়া গেছে।
সূত্র: মিডল ইস্ট আই










