spot_img
spot_img

প্রধানমন্ত্রীর সফরে অনেকগুলো অর্জন আছে : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে অনেকগুলো অর্জন আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, গত সপ্তাহে প্রধানমন্ত্রী অত্যন্ত সফল একটি সফর (ভারত) করে এসেছেন। এ সফরে অনেকগুলো অর্জন আছে, যেমন— কুশিয়ারা নদীর পানি আমাদের পক্ষে প্রত্যাহার অর্থাৎ আমরা নিতে পারব। ভারতের স্থলভাগের ওপর দিয়ে, ভারতের যেকোনো বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানি করা যাবে। যেটির জন্য আমরা বহু বছর ধরে চেষ্টা করছিলাম। আমরা আলাপ-আলোচনার মধ্যে ছিলাম, এ সফরের মাধ্যমে সেটির সুরাহা হয়েছে।

এটিকে একটি বড় অর্জন ও বড় চুক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি মৈত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ