spot_img
spot_img

ব্রিটেনের পার্লামেন্টে রাজা তৃতীয় চার্লসের প্রথম ভাষণ

ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে প্রথমবারের মতো দেশটির পার্লামেন্টে ভাষণ দিয়েছেন তৃতীয় চার্লস।

ওয়েস্টমিনস্টার হলে দেওয়া ভাষণে তিনি গণতন্ত্রের শ্বাস-প্রশ্বাস যন্ত্র হিসেবে পার্লামেন্টকে আখ্যা দেন। রাজার ভাষণের আগে আইনপ্রণেতারা একসাথে জাতীয় সংগীত গেয়েছেন।

পার্লামেন্টের ভাষণে রাজা তৃতীয় চার্লস বলেন, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের চারপাশের ইতিহাসের ভার অনুভব করার বিষয় এড়িয়ে যেতে পারি না। এটা আমাদের অতীব জরুরি সংসদীয় ঐতিহ্যের কথা মনে করায়, যার প্রতি উভয় কক্ষের সদস্যরা সবার উন্নতির প্রতিশ্রুতিতে নিজেকে উৎসর্গ করেন।

রাজা তাঁর প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করেন। চার্লস বলেন, ‘নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের একটি উদাহরণ তৈরি করে গেছেন তিনি (রানি)। ঈশ্বরের সাহায্য ও আপনাদের পরামর্শে আমি বিশ্বস্ততার সঙ্গে তা অনুসরণ করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ