spot_img

বিএনপির গর্জনে বৃষ্টি হয় না: ওবায়দুল কাদের

বিএনপির গর্জনে বৃষ্টি হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির আন্দোলন আর অভ্যুত্থানের হাকডাক জনগণ বোঝে। তাদের এই গর্জনে বৃষ্টি হয় না, এটা মানুষ বুঝে গেছে। তাদের আন্দোলন লিপ সার্ভিসেই সীমাবদ্ধ। তাদের মাঠে দেখা যায় না, কোমর ভাঙা বিএনপি আর মাঠে নামাতেও পারবে না। সেই সক্ষমতা নেই তাদের।

মঙ্গলবার (১২ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। সুতরাং গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ