বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, লোভ সামলাতে না পেরে মা-ছেলে এতিমের টাকার আত্মসাৎ করেছেন। একজন সাজাপ্রাপ্ত হয়ে জেলখানায় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় এখন বাইরে। অন্যজন দেশের বাইরে থেকে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে মিথ্যাচার করছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের সেন্টার অব এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপির শাসনামলে জনগণের সম্পদ নিরাপদ ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করে সত্যকে আড়াল করতে চেয়েছিল।
চক্রান্তকারী খুনি মোশতাক-জিয়া তাদের দোসর এবং আন্তর্জাতিক প্রভুদের সে সব আশা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।












