spot_img
spot_img

বন্দী বিনিময়ের বিষয়ে যা বলছে হামাস

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের ষষ্ঠ দিনে হামাসের কাছে প্রায় দেড় শতাধিক ইসরাইলি বন্দি রয়েছে।

এসব বন্দিদের বিষয়ে হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জাত আল-রিশেক বলেন, “ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল এখনো পর্যন্ত গাজ্জায় বৃষ্টির মতো বোমাবর্ষণ করে যাচ্ছে। তাই বন্দি বিনিময়ের বিষয়টি নিয়ে কথা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলেই মনে করছি।”

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এই বিষয়টি নিয়ে আমরা ঠিক তখনই আলোচনায় বসব যখন আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে।”

ইসরাইলী কর্মকর্তারা জানিয়েছে, হামাসের কাছে ইসরাইলি সৈন্য, পুরুষ, মহিলা, শিশু ও বয়স্ক-ব্যাক্তিসহ আনুমানিক ১৫০ জন বন্দী রয়েছে।

এদিকে, এসব বন্দি বিশেষ করে আমেরিকার নাগরিকদের মুক্ত করতে ইসরায়েলের সাথে যৌথভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এফবিআই ও পেন্টাগনের কর্মীরা ইসরায়েলকে সহায়তা প্রদান করছে বলে জানা গিয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র কনরিকাস সিএনএনকে জানিয়েছেন, জিম্মিদের মাটির নিচে রাখা হয়েছে বলে ধারণা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

অন্যদিকে, হামাসের কাছে থাকা বন্দীদের মুক্ত করতে তৎপরতা চালাচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস (আইসিআরসি)।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, জিম্মি ইস্যুতে সম্পূর্ণ নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে আমরা ইসরাইলি কর্মকর্তা ও হামাসের সাথে যোগাযোগ করছি।

সূত্র: আল জাজিরা ও সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ