spot_img
spot_img

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী যুবরাজ শেখ সালমান বিন হামাদ

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খালিফাকে।

বুধবার (১১ নভেম্বর) তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে বাহরাইন নিউজ এজেন্সি বিএনএ এর খবরে বলা হয়েছে।

এর আগে ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফা আমেরিকার মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) বলছে, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা এক রাজকীয় আদেশের মাধ্যমে তার পুত্র শেখ সালমানকে অবিলম্বে মন্ত্রীপরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

পশ্চিমা শিক্ষায় শিক্ষিত শেখ সালমান বিন হামাদ আল খালিফা বিরোধীদের সাথে একটি সম্পর্ক তৈরির চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি আমেরিকা ও ব্রিটেনে পড়াশুনা করেছেন।

শেখ সালমান বিন হামাদ আল খালিফা দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ