spot_img

জনগণের পক্ষে বিএনপি দাঁড়িয়েছে, অবশ্যই আমাদের বিজয় হবে: তৈমূর আলম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, সরকার একদিকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে অন্যদিকে বাসের ভাড়াও বৃদ্ধি করেছে। জনগণের পক্ষে আপনারা (বিএনপি) দাঁড়িয়েছেন। অবশ্যই আমাদের বিজয় হবে। জনগণকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। গুলি খেয়ে যে অভ্যাস আমার হয়েছে সে অভ্যাস আপনাদেরও আছে। এই সরকারের জন্য একটি গণঅভ্যুত্থান দরকার।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তেল, বাসভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তৈমূর আলম বলেন, ভয় পাওয়ার কিছু নেই। একটা বিল্ডিং যখন খসে পড়ে একসঙ্গে খসে পড়ে না। আস্তে আস্তে খসে পড়তে থাকে। সরকার আজ সে পর্যায়ে চলে গেছে। কারণ সরকার জনগণের পকেটে হাত দিয়েছে। এই জনগণের মধ্যে এ দেশের কৃষক-শ্রমিক-মেহনতি জনতা, এ দেশের কর্মচারী-কর্মকর্তা সবাই আছেন। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমাদের বিজয় নিশ্চিত।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রাজপথে থাকবেন। আমি ওয়াদা করছি আমিও রাজপথে থাকবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ