সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২৭ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ২১৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন।
শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয় ২২১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁয়েছে ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনে। একই সময়ে সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২৮২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।










