spot_img
spot_imgspot_img

বিএনপির এমপিরা রাষ্ট্র থেকে কী কী সুবিধা নিয়েছেন, জানতে ব্যারিস্টার সুমনের নোটিশ

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির এমপিরা রাষ্ট্র থেকে কী কী সুবিধা নিয়েছেন তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে বিএনপির এমপিরা রাষ্ট্র থেকে যে সুযোগ-সুবিধা নিয়েছেন তা জানাতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সচিবালয়ের সচিব, অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ