বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।
মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বলেন, আজ এ মামলায় মোট ২২৪ জনের জামিন শুনানি হয়েছে। এর মধ্যে ২১৩ জনের জামিন নাকচ হয়েছে। তবে মহাসচিব ফখরুলসহ ১১ জনের আদেশ পেন্ডিং থাকে। তাদের বিষয়ে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দিবেন বলে জানিয়েছেন। পরবর্তীতে ওই ১১ জনেরও জামিন নাকচ করেছেন আদালত।










