বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

হুথিদের উপর হামলার নিন্দা জানালো রাশিয়া

ইয়েমেনের হুথি সংগঠনের ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে জাতিসংঘের হস্তক্ষেপ জরুরী বলেও মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

জাখারোভার মতে, মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি করতেই পশ্চিমারা ইয়েমেনের উপর বিমান হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আক্রমণের প্রতিশোধ নিতে হুথিদের উপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

জাখারোভা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ওয়াশিংটন ও লন্ডন।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ