spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনা শনাক্ত ১৮ লাখ ৫২ হাজার জনের

গত ২৪ ঘন্টায় বিশ্বে ১৮ লাখ ৫২ হাজার ২৬৩ জনের দেহে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৪১ কোটি ছাড়িয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন। এনিয়ে মৃত্যু বেড়ে হয়েছে ৫৮ লাখ ২৮ হাজার ৫৩১ জনে। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ