spot_img
spot_imgspot_img

ইউক্রেন রাশিয়া উত্তেজনা: নাগরিকদের শান্ত থাকার আহ্বান ইউক্রেন সরকারের

ইউক্রেন রাশিয়া উত্তেজনা চরমে। যেকোনো মুহূর্তে রাশিয়া হামলা চালাতে পারে- আমেরিকার এমন নিখুঁত সতর্কতার মধ্যে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানোর পাশাপাশি হামলার বিষয়ে কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর পরামর্শও দেওয়া হয়।

প্রদত্ত বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে শান্ত থাকা খুব জরুরি। প্রয়োজন দেশের ভেতরে একতা তৈরি এবং অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়ায় এমন কাজ এড়িয়ে চলা।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ ইতোমধ্যে সারা বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ