spot_img

গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মারা গেছেন নেত্রকোনা জেলার আকবর আলী (৭৯) এবং উপসর্গ নিয়ে জামালপুর জেলার বাজন আলী (৭৫) এবং নাছিমা (৩৬) মারা গেছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইসিইউতে চারজনসহ করোনা ইউনিটে ৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫২ নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ