spot_img

করোনা সংক্রমণ পরিস্থিতি এখন নিম্নমুখী: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, গত ৬ ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহের শেষে ১২ ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে নতুন রোগী শনাক্তের হার যেখানে আট হাজার ৩৪৫ জন ছিল, সেটি ১২ ফেব্রুয়ারি কমে পাঁচ হাজার ২৩ জন হয়েছে। ফলে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী রয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এ মেলায় যারা অংশগ্রহণ করবেন, যেসব প্রকাশক আছেন, স্টলে যেসব কর্মচারী কাজ করবেন এবং যারা মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন- তাদের শিডিউল মতো টিকা গ্রহণ করতে হবে। যারা টিকা গ্রহণ করেছেন তারা তাদের সনদটি সঙ্গে রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ