spot_img

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইন পাস হয়েছে: স্পিকার

অধিকতর স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ পাস হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলের সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ পরিস্থিতি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে।

তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে ইইউভুক্ত দেশসমূহের প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, উত্তম সংসদীয় চর্চাসহ বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ তৈরি করা সম্ভব।

স্পিকার বলেন, কোভিড-১৯ প০রিস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিকতর স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এ অধিবেশনে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ পাস হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ