spot_img
spot_img

সংহতি জানাতে তুরস্কে কাতারের আমির

তুরস্ক ও সিরিয়ার জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করতে তুরস্কে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানি।

এক টুইট বার্তায় কাতারের আমির বলেন, আমি আজ আমার ভাই প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে দেখা করেছি। তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের সর্বশেষ তথ্য জানতে পেরেছেন বলেও জানান তিনি।

শেখ তামিম বিন হামাদ আল-ছানি লেখেন, আমাদের ভাইদের প্রতি আমরা সমর্থন এবং সংহতি নিশ্চিত করছি। দুর্যোগ প্রশমনের প্রচেষ্টায় অবদান রাখার অঙ্গীকার করেন তিনি।

গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর কাতারের আমির প্রথম বিদেশি নেতা যিনি তুরস্ক সফর করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ