spot_img
spot_img

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৩৬ হাজার

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে তুরস্ক থেকে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়া থেকে ৪ হাজার ৫০০ জন নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপাপড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তবু স্বজনদের ফিরে পেতে উদ্বেগ-উৎকণ্ঠা, শ্রান্তি-ক্লান্তি নিয়ে অনেকে ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত হয়েছেন এক হাজার ৪১৪ জন।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পে সিরিয়ায় ৫৩ লাখ লোক সিরিয়ায় ঘরছাড়া হতে পারেন। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ লোকের জন্য খাদ্যের প্রয়োজন।

গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বিভিন্ন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহত কিংবা জীবিতদের বের করে আনার জন্য উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ