শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কক্সবাজার-১ আসনে জয়ী বিএনপির সালাহউদ্দিন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মোট ১৭৭টি কেন্দ্রের সব কয়টির প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৯৫ হাজার ৮৪০ ভোট।

কক্সবাজার-১ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ