শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পঞ্চগড়-১; ৮ হাজার ১২০ ভোটে পরাজিত সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম পরাজিত হয়েছেন।

প্রাপ্ত ফল অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে মোট ১৫৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পান। সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ফলে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ১২০।

ভোট গণনা শেষে রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, পঞ্চগড় জেলার দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলায় মোট ভোটকেন্দ্র ২৮৬টি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং পঞ্চগড়-২ আসনে ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ