পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। এতে দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ২৬ হাজার ২৪৭ ভোট।
প্রাপ্ত ফলাফলে তৃতীয় অবস্থানে থাকা হাতপাখা প্রতীকের প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট। আসনটিতে মোট ১১৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৯৩ জন।
এদিকে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ১১ হাজার ৪৯১ জন এবং না ভোট দিয়েছেন ৬০ হাজার ৭২০ জন।











