spot_img
spot_img

ইসরাইলকে অস্ত্র না দেওয়ার আহবান জানিয়ে বাইডেনকে চিঠি দিলেন একদল মার্কিন সিনেটর

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ না করার জন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আহ্বান জানিয়েছেন দেশটির ৮ জন সিনেটর।

সোমবার (১১ মার্চ) একটি চিঠির মাধ্যমে এ আহ্বান জানান দেশটির নির্দলীয় সিনেটর বার্নি স্যান্ডার্সসহ ডেমোক্র্যাটিক পার্টির আরো ৭ জন।

বাইডেনের কাছে প্রেরিত চিঠিতে বলা হয়েছে, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাণ সহায়তা কাঙ্খিত জণগণের কাছে নিরাপদ ও যথাযথ সময়ে পৌঁছানোর ক্ষেত্রে বাধা প্রদান করছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার।

চিঠিতে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক কার্যক্রমে বাধা প্রদানের মাধ্যমে ‘মানবিক সহায়তা করিডর আইন’ লঙ্ঘন করছে নেতানিয়াহু সরকার।

চিঠিতে বলা হয়েছে, “অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সেই সকল দেশকে কোন ধরনের সহায়তা প্রদান করা হবে না, যে দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা কার্যক্রমে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ করে। আর এই বাস্তবতা উল্লেখ করে আমরা আপনাকে নেতানিয়াহু সরকারের কাছে এটি পরিষ্কার করার জন্য অনুরোধ করছি যে, গাজ্জায় খুব দ্রুত ও নিরাপদে মানবিক সহায়তা প্রদানের ব্যর্থতা অবরুদ্ধ ছিটমহলকে গুরুতর পরিণতির দিকে ধাবিত করবে, যা বিদ্যমান মার্কিন আইনে বলা হয়েছে।”

চিঠিতে, গাজ্জায় আবির্ভূত ভয়াবহ মানবিক পরিস্থিতি আধুনিক বিশ্বের ইতিহাসে ‘প্রায় নজিরবিহীন’ বলেও উল্লেখ করেছেন সিনেটররা।

উল্লেখ্য, ইসরাইলি বাহিনীর আগ্রাসনের ফলে প্রায় ২০ লাখ গাজ্জাবাসী অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত হয়েছে। নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ