spot_img
spot_img

আছিয়া হত্যার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করে রায় বাস্তবায়ন করতে হবে: চরমোনাই পীর

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম। সেই সাথে ধর্ষণ সাথে জড়িত তাদের বিচার আগামী ৯০ দিনের মধ্যে সমাপ্ত করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, প্রয়োজনে আইন সংশোধন করুন বা নতুন আইন তৈরি করুন কিন্তু ৯০ দিনের মধ্যে রায়ের বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মুফতী রেজাউল করীম আরও বলেন, পোষাক শ্রমিকের ঘাম ও শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু ঈদ আসলে সেই শ্রমিকদের ঘামে অর্জিত বেতন-বোনাস আদায় করার জন্য রাস্তায় নামতে হয়, বিক্ষোভ করতে হয়। এরচেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাই কোন ধরণের অজুহাত না দেখিয়ে ২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাস বুঝিয়ে দিতে হবে।

ঢাকার সাততলা বস্তিতে আগুনে সর্বস্ব হারানো অসহায় নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে চরমোনাই পীর বলেন, রাষ্ট্রকে অবশ্যই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দেশের অগ্নি নিরাপত্তা জোড়দার করতে হবে।

দেশের আইন-শৃংখলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, অপরাধীদের চেয়ে রাষ্ট্র অনেক বড়। ফলে অপরাধীদের দমনের ক্ষেত্রে কোন ধরণের ব্যর্থতা গ্রহনযোগ্য না। তাই যে কোন মূল্যে তাদের দমন করতেই হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ