spot_img

সর্বাত্মক লকডাউনে এটিএম বুথ থেকে তোলা যাবে ১ লাখ টাকা

করোনার ‍উর্ধ্বগতিতে মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে ‘মাাত্মক লকডাউন’ ঘেষণা করেছে সরকার। লকডাউনের সময়কালে গণপরিবহন, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিসের পাশাপাশি বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে এই সময়ে ব্যাংকের এটিএম কার্ড দিয়ে তোলা যাবে এককালীন এক লক্ষ টাকা।

সোমবার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কম্পানি ও সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২০ সালের শেষে এবং এবছরের শুরুতে করোনাভাইরাসের সংক্রমণ কমে যেতে থাকলেও মার্চ থেকে শুরু হয় ব্যাপক সংক্রমণ।

এরপর গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাত দিনের লকডাউন বা কঠোর নিষেধাজ্ঞা জারি করে সরকার। জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে অফিস চালু রেখে এই নিষেধাজ্ঞার মেয়াদ ১১ এপ্রিল রাত ১২টায় শেষ হচ্ছে। এ নিয়ে গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বর্ধিত করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ