spot_img
spot_img

হেফাজতের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মুফতী শরীফউল্লাহ গ্রেপ্তার

২০১৩ সালের ৫ মে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সরকারী-বেসরকারি স্থাপনা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী প্রচার সম্পাদক, নেজামে ইসলাম পার্টির সহকারী মহাসচিব ও নুরে মদীনা মাদরাসা ঢাকা’র প্রিন্সিপ্যাল মুফতী শরীফুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার আজহারুল ইসলাম মুকুল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীর হাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে মুফতী শরিফউল্লাহকে গ্রেপ্তার করা হয়।

নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ