পাকিস্তানের পাঞ্জাব থেকে আট ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
পিটিআই নেতা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর ওই আট ব্যক্তি সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমালোচনা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় জানায়নি এফআইএ। তবে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ ওমর বলেছেন, পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া কর্মীদের হয়রানি করায় আদালতের স্মরণাপন্ন হবেন তারা।
আজ বুধবার (১৩ এপ্রিল) এ বিষয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করা হবে।











