spot_img
spot_img

আগারগাঁও-মতিঝিল মেট্রো রেল চালু নভেম্বরের মধ্যে : সেতুমন্ত্রী

আগামী নভেম্বরের মধ্যে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের মেট্রো রেলের (এমআরটি লাইন-৬) কাজ দ্রুত এগিয়ে চলছে। মতিঝিল পর্যন্ত প্রায় হয়ে গেছে। কাজ শেষ পর্যায়ে। আমরা আগামী নভেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত উদ্বোধন করতে পারব। এমআরটি লাইন-৬-এর কাজ এ বছরই শেষ করতে পারব। সেটা আমরা আশা করছি।

তিনি আরো বলেন, এই অর্থবছরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ তেজগাঁও পর্যন্ত শেষ করতে পারব। সে লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে। পহেলা বৈশাখে বাঙালি জাতিকে আরো একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিনে আরো শত সেতু নির্মাণকাজ উদ্বোধন করবেন। আগামী জুনে ১০০ সেতুর নির্মাণকাজ উদ্বোধন করতে পারব।

ওবায়দুল কাদের বলেন, অনেক রোড হয়েছে, ব্রিজ হয়েছে, এক দিনে ১০০ রাস্তাও আমরা উদ্বোধন করেছি। রাস্তায় কোনো সংকট নেই, রাস্তা যানজটের কারণ হবে না। যানজটের কারণ হবে ডিসিপ্লিন। শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে। আমি একটু জটলা দেখলে রং সাইডে যাব, তাহলে তো যানজট হবে। এ ধরনের অবস্থা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ