আবার অবরুদ্ধ গাজ্জার নুসাইরাত শরণার্থী এলাকায় বিমান হামলা শুরু করেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (১৩ এপ্রিল) শরণার্থী এলাকাটিতে হামলা শুরু করে অবৈধ রাষ্ট্রটির সেনারা।
আল জাজিরার গাজ্জা প্রতিনিধি, বেশ কয়েকটি ইসরাইলী বোমারু বিমান নুসাইরাত শরণার্থী শিবির অভিমুখে উড়ে যেতে দেখেন এবং নিক্ষিপ্ত বোমার বিকট শব্দ শুনতে পান।
এর আগে গত ১৬ মার্চ শরণার্থী এরিয়াটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিলো ইসরাইল। সেদিনের প্রথম হামলায় তবাতিবী পরিবারের ৩৬ সদস্য নিহত হয়েছিলেন।
মধ্য গাজ্জার এই এলাকাটিতে ইসরাইলের বিমান হামলায় সেদিন বেশ ক’জন গর্ভবতী নারী ও শিশুও নির্মমভাবে প্রাণ হারায়।
ইসরাইল মিলিটারীর পক্ষ থেকে সেই দিনের বিমান হামলা সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছিলো, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে মধ্য গাজ্জায় আকাশপথে অভিযান পরিচালনা করেছে ইসরাইল। এতে দলটির স্নাইপিং স্কোয়াড কমান্ডার সহ প্রায় ২৫জন নিহত হয়। এছাড়া ফিলিস্তিন স্বাধীনতাকামী দলটির অস্ত্রের একটি ডিপো ধ্বংস করারও দাবী করেছিলো।
হামাস নির্মুলের উদ্দেশ্যে বাস্তুচ্যুত সাধারণ ফিলিস্তিনিদের বসবাসের এরিয়ায় অবৈধ রাষ্ট্রটির সেদিনের বিমান হামলা ও গর্ভবতী নারীদের হত্যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছিলো। তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিলো অবৈধ রাষ্ট্রটিকে অস্ত্র সহ নানান সহায়তা দিয়ে যাওয়া আমেরিকা ও ব্রিটেনকে।
সূত্র: আল জাজিরা











